×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ৮০ বার পঠিত

মুজাহিদ হোসেন 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁর পত্নীতলা সীমান্তে বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ঘোলাদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— পত্নীতলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৪৬), তার ছেলে মো. শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. সৌমিক হাসান (২৮)।

পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat