×
সদ্য প্রাপ্ত:
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৭
  • ২০০ বার পঠিত
 নুরুল কবির
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

অপরাধ দমন, মাদক উদ্ধার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। এছাড়া শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবেও সাতকানিয়া থানা পুরস্কৃত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা। মো. জাহেদুল ইসলাম সাতকানিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পর থেকে ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকও। আগস্ট মাসেই তার কাজের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
ওসি মো. জাহেদুল ইসলাম জানান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা ও শ্রেষ্ঠ ওসি সম্মাননা থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সবাই। সাতকানিয়া থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখে সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করে যাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat