×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৮৩ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ;

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিপুল পরিমাণ জালনোটসহ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) ও নোয়াপাড়ার ভাড়াটিয়া নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট চালিয়ে আসছিলেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট দিলে সন্দেহ হয় স্থানীয়দের। পরবর্তীতে আরও কয়েকটি দোকানে প্রতারণা করার সময় বিষয়টি ফাঁস হয়ে যায়।তিনি আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যেতে সক্ষম হন। জালনোট চক্রের অন্য সদস্যদের ধরতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat