×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ২৮৮ বার পঠিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘দুর্নীতি চর্চার’ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত রায়ে উল্লেখ করেন। আজ শনিবার ইসলামাবাদের একটি আদালত এই রায় দেন।

আদালত একই সঙ্গে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে এক লাখ রূপি জরিমানা করেছেন।
আজ মামলার রায় দেওয়ার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে।

বিচারক বলেন, ‘ইমরান খান নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতির চর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।’

বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় পিটিআইয়ের প্রধানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।

বিচারক দিলাওয়ার নির্দেশনা দেন, মামলার রায়ের কপি ইসলামাবাদের পুলিশ প্রধানের কাছে পাঠানো উচিত, যাতে তাঁরা রায় কার্যকর করতে পারেন।  

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat