×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৩৭ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি ;

সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উদ্যোগে বৈকারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে গরিব, দুঃস্থ ও অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন।

বিজিবির তথ্য অনুযায়ী, মোট ১৫১ জন রোগী (পুরুষ ৫০ জন, নারী ৬৮ জন এবং শিশু ৩৩ জন) চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমন কার্যক্রমের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat