×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৪৮ বার পঠিত
শামীম হোসেন সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণের বারপাড়া ইউপির মোহনপুর এলাকা থেকে টিপু সুলতান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত  আনুমানিক ৮টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

নিহত টিপু সুলতান (২৮) জেলার সদর দক্ষিণ উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর মোহনপুর গ্রামের কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রূপা আক্তার ঘরে টিপু সুলতানের লাশ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টিপু সুলতানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat