×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১১৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার, জামালপুর;


জামালপুরের বকশীগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।


১২ অক্টোবর রবিবার ২০২৫ খ্রীস্টাব্দ সকালে  উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি আদিবাসী কার্যালয়ে মাঠে ১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মধ্যে  ছাগল বিতরণ  কার্যক্রম  পরিচালিত  হয়। এতে প্রত্যেক পরিবার এক জোড়া করে ছাগল পায়। 

এসময় 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্বিষা আফরিন সহ আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এসব ছাগল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat