×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১৩৭ বার পঠিত
সাজ্জাদ মিরাজ, ফেনী সদর প্রতিনিধি;

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মালুম বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল খায়ের লিংকন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক, ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান, সাধারণ সম্পাদক নুর নবী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছাইদুল করিম ভূঁইয়া, জেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবদুল গনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সহায়তা ও সমবেদনা পেয়ে তারা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat