×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১৫৮ বার পঠিত
ইসমাইল মুজাহিদ, ফুলগাজী প্রতিনিধিঃ

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে জলির মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ বিবি খালেদা (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. কোরবান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, আহত খালেদার স্বামী কোরবান আলী (মৃত ছেরাজুল হকের ছেলে) পেশায় টমটম চালক। চার মাস তাবলিগ জামাতে থাকায় তিনি গত জুন মাসে কোরবানির ঈদের আগের দিন বাড়ি ফেরেন। ফেরার পর থেকেই স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। সর্বশেষ শুক্রবার ভোররাতে পারিবারিক কলহের জেরে কোরবান আলী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খালেদাকে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়ির উঠানে হামলার ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে তাদের তিন ছেলে ও দুই মেয়ে ঘুমিয়ে ছিল। প্রতিবেশীরা খালেদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের জা বিজলি আক্তার জানান, “ভোরে হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি খালেদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন কোরবান আলী পালিয়ে যায়।”

এ ঘটনায় আহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি নিয়মিতভাবে স্ত্রী ও সন্তানদের গালাগালি ও মারধর করতেন। সর্বশেষ হত্যার উদ্দেশ্যেই এভাবে কুপিয়ে জখম করেন। তিনি সন্তানদেরও হত্যা করার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কোরবান আলীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat