×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১২৪ বার পঠিত

মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টার জামালপুর:


২২ অক্টোবর( বুধবার) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকা হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানা এলাকা জুড়ে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকিট কালোবাজারি মোঃ জামাল (৪০)-কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের জামালপুর/নান্দিনা টু ঢাকা রোডের  মোট ০৮টি আসনের ০৩টি অনলাইন টিকিট এবং টিকিট বিক্রয়ের নগদ ১,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি পরিচিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে কাউন্টার ও অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে তিনি এসব টিকিট দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন। তিনি রেলস্টেশন এলাকায় অবস্থান নিয়ে ঢাকাগামী যাত্রীদের কাছেও টিকিট বিক্রি করতেন বলে স্বীকারোক্তি দেন।

জামালপুর  রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জানান, এই ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat