×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ১৬৬ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুলের 
মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়। 

প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতি বছর তিন মাস পর পর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অব্যাহত রয়েছে। 
 পাঠ মূল্যায়ন করায় লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের এ প্রতিষ্ঠানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। 
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। 

পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান,  সহকারী প্রধান শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি, সুলতানা রাজিয়া, মারি আক্তার , মইন উদ্দিন, মুনমুন আক্তার  , হালিমা আক্তারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat