×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১৯৫ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গত ১৬ বছরে নির্বাচন কমিশন ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে  নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচির সভাপতি ডাক্তার শাহিদুল হাসান (বাবুল) এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক সফর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোশাররফ ফাউন্ডেশনের সচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন আনন্দ ও ঢাকাস্থ দাউদকান্দি

জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat