×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৭৭ বার পঠিত
ইসমাইল মুজাহিদ, ফুলগাজী (ফেনী) প্রতিনিধিঃ

বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও শহীদি মৃত্যু ছিলো শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর জীবনের লক্ষ্য ও স্বপ্ন এমন মন্তব্য করেছেন তার পুত্র শামীম সাঈদী।

শুক্রবার বিকেলে ফেনীর ফুলগাজী উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নূর মোহাম্মদ, পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির মোঃ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এস. এম. কামাল উদ্দিন,
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া,
এবং ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা তাদের আলোচনায় শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন কোরআনের দাঈ, ইসলামি সমাজ প্রতিষ্ঠার এক অক্লান্ত সৈনিক। তার রেখে যাওয়া আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথি শামীম সাঈদী বলেন, “ফেনীর মানুষ কোরআনপ্রেমিক, ইসলামপ্রেমিকতাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে। তবে আমার অনুরোধ, আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হুজুরের রেখে যাওয়া স্বপ্ন— বাংলাদেশকে একটি ইসলামি কোরআনি রাষ্ট্রে পরিণত করা— বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।”

তিনি আরও বলেন, “শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী ছিলেন আমাদের একজন রাহবার, যাকে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করে হাসপাতালের বেডে হত্যা করে। কিন্তু তার আদর্শ মুছে ফেলা যায়নি।”

অনুষ্ঠানে বক্তারা জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীক ও জামায়াতে ইসলামীর বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শেষে দেশের শান্তি, ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও আল্লামা সাঈদীর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat