×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ১৪৭ বার পঠিত
নাদিমুল আল তানভীর কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ শামিম আহমেদ (৫০৬) সম্প্রতি একাধিক চুরি, ছিনতাই ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে আলোচনায় এসেছেন। তাঁর এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চুরি ও ছিনতাইয়ের ঘটনায় হারানো বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই শামিম আহমেদ। দ্রুত তদন্ত ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিনি অল্প সময়ের মধ্যেই এসব মোবাইলের সন্ধান বের করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, তিনি সবসময়ই জনগণের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই উদ্যোগে থানার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এএসআই শামিম আহমেদ দায়িত্বশীল ও কর্মঠ একজন কর্মকর্তা। তাঁর মতো অফিসাররা পুলিশ বাহিনীর গর্ব।

জনগণের প্রত্যাশা এ ধরনের মানবিক ও পেশাদার আচরণ অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat