×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৭১ বার পঠিত
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশের সন্ত্রাস দমন ইউনিট ইয়ামাম এর কর্মকর্তারা।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় গ্রাম কাফর কুদে ঘটনাটি ঘটেছে। গ্রামটি জেনিন শহরের নিকটবর্তী।
পুলিশ জানিয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত জানায় ওই গ্রামে বসে একটি সন্ত্রাসী চক্র হামলার পরিকল্পনা করছে। তাদের এ তথ্যের ভিত্তিতে ইয়ামামের কর্মকর্তারা শিন বেত ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সহায়তা নিয়ে ওই গ্রামে অভিযান চালায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গ্রামের একটি গুহা থেকে তিন ব্যক্তি বের হয়ে আসার পর ইয়ামামের স্নাইপাররা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তাদের গুলিতে তিনজনই নিহত হন।
এর কিছুক্ষণ পর ইসরায়েলি বিমান বাহিনী ওই গুহা লক্ষ্য করে ওই এলাকায় বিমান হামলা চালায়। আইডিএফ জেনিন এলাকায় বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শিন বেতের নির্দেশনা অনুযায়ী বিমান হামলাটি চালানো হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
এর আগে ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছিল, জেনিন এলাকার কাফর কুদ গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলির লড়াই চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat