×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
শুক্রবার (২৪ জানুয়ারি ) ভারতের বেঙ্গালুরুর রামামূর্তি এলাকায় কালকেরে লেকের কাছে এক ২৮ বছর বয়সী নারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষনের পর খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী একটি অ‍্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জানুয়ারি ) সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ জানিয়েছে, নিহত গৃহ পরিচারিকা একজন বাংলাদেশি নাগরিক। তিনি ৬ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার স্বামী বিবিএমপিতে (বেঙ্গালুরু পৌর কর্পোরেশন) ময়লা পরিস্কার কর্মী হিসেবে কাজ করেন। তাদের ৩ সন্তান রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা বলেন, " নিহত ওই নারী একজন বাংলাদেশি নাগরিক। তার স্বামী পাসপোর্টধারী এবং মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) ওই নারী তার সহকর্মীকে জানান,তার ব‍্যক্তিগত কিছু কাজ আছে, এজন‍্য তিনি দেরি হতে পারেন। তবে তিনি রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ  ডয়েরি করেন" কৃর্তপক্ষ জানিয়েছে, " নিহত নারী সম্ভবত পরিচিতি কারও সাথে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এটি সম্ভবত কোনো ঝগড়ার ফলাফল। আমরা ধর্ষণ( ধারা৬৩) এবং খুন ( ধারা ১০৩) এর মামলা দায়ের করছি এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন‍্য অপেক্ষা করছি।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat