×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ৫৫৯ বার পঠিত
শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চল সীডল্যান্ড খ্যাত চিডারচরে শিয়ালের কামড়ে সামিল (৭) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। বুধবার (তারিখ) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুন্ডেরচর ইউনিয়নের চরাঞ্চলের আঃ মান্নান মল্লিকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সামিল বিদ্যালয়ের পাশে রাস্তায় খেলছিলো। এসময় হঠাৎ করে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে এবং কামড়াতে থাকে। সামিলের চিৎকারে শিক্ষক ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টিটেনাস ও র‌্যাবিস ভ্যাকসিন দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, চরাঞ্চল এলাকায় সাম্প্রতিক সময়ে শিয়াল দেখা গেলেও এভাবে মানুষের ওপর আক্রমণের ঘটনা বিরল। তারা দ্রুত শিয়াল ধরার ব্যবস্থা ও এলাকায় সচেতনতা বৃদ্ধির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat