×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ২৯৫ বার পঠিত
মো: ইউনুছ আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য  প্রার্থী  প্রফেসর ড. এম. এ. মুহিত নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।দিনটি তিনি শুরু করেন শাহজাদপুরের পীর-আওলিয়ার নগরী খ্যাত হযরত মখদুম শাহদৌলা (রহঃ) এর পবিত্র মাজার জিয়ারতের মধ্য দিয়ে।

সকাল সাড়ে ১০টার দিকে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের একটি বিশাল মিছিল নিয়ে ড. মুহিত পদযাত্রা করে মাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পথেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানায় ও স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মাজার শরিফে পৌঁছে তিনি  মহান আল্লাহর দরবারে দেশের শান্তি, জনগণের কল্যাণ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

জিয়ারত শেষে ড. এম. এ. মুহিত সাংবাদিকদের বলেন,
শাহজাদপুরের এই পবিত্র মাটি ও এই অঞ্চলের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে আমি জনগণের পাশে থেকে কাজ করব। পরিবর্তনের সময় এসেছে—এই পরিবর্তনের সূচনা হবে শাহজাদপুর থেকেই।”

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে তিনি স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিকেলে শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat