×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ১৯৭ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

  • ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২৭৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের নবিপুর টাউন স্কুল মাঠ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৮ হাজার ৩ শত টাকা মূল্যের ২৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ সুজন (৩০)। তিনি ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কালিবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার মোঃ বাবুলের ছেলে।

জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat