×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ২৪৩ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:


দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানে হবিগঞ্জের মাধবপুরে জাকের পার্টির এক বিশাল জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের সামনে মাধবপুর উপজেলা জাকের পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লার ইমাম আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী।
তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে শান্তি ও শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। বিভাজন নয়, ঐক্যের পথেই জাতিকে এগিয়ে নিতে হবে। একটি গোষ্ঠীর অপশক্তি শুধু নিন্দা নয়, প্রতিরোধ করতেই হবে।”

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তরুণ অর্থনীতিবিদ ড. খাজা সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী। তিনি বলেন, “জাকের পার্টি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি নৈতিক আন্দোলন—যার লক্ষ্য সমাজে সত্য, ন্যায় ও মানবতার ভিত্তিতে শান্তির সমাজ গঠন।”
জনসভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো. জয়নুল আবেদীন,এবং সঞ্চালনা করেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলু, মো. মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান সেলিম, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মো. আনছারুল হক বাবুল, সহ-সভাপতি মো. দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মো. মামুনুল হুদা, যুব ফ্রন্ট সভাপতি মোশেদুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট সভাপতি মো. আব্দুর রউফ ও মো. গিয়াস উদ্দিন গাউস প্রমুখ।
এছাড়া মহিলা ফ্রন্ট সভানেত্রী রুকেয়া চৌধুরী, ছাত্রী ফ্রন্ট নেত্রী মোছাঃ ঝরনা আক্তার, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. শাকিল মিয়া, ইউনিয়ন পর্যায়ের নেতা আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের ঢল নামে। বক্তারা বলেন,
জাকের পার্টি জাতির নৈতিক ও সামাজিক পুনর্জাগরণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশের চলমান অস্থিরতা থেকে উত্তরণের জন্য নৈতিক রাজনীতির বিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মনতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের শ্লোগান, ব্যানার ও পতাকা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর মাধবপুরে এমন উৎসবমুখর রাজনৈতিক আয়োজন দেখে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat