×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ৩৪২ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা :

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর (বুধবার) রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া থানাধীন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন দুটি ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৭ হাজার ৬৫০ টাকা মূল্যের ৬৪৫ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন (১৩ নভেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা সদর উপজেলার ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং ১টি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

হাতিয়ার আটককৃতদের পরিচয়ঃ

১. মোঃ ইব্রাহিম (৩৩), পিতা: আবু তাহের, গ্রাম: চরবাটা, পো: জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী।
২. মোঃ খলিল (৩৫), পিতা: মোঃ আবুল কালাম, গ্রাম: চরবাটা, পো: জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী।
৩. মোঃ হেলাল (৫০), পিতা: মৃত আঃ হাদি, গ্রাম: চর বাউঙ্গা, পো: হারিস চৌধুরীর বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী।
৪. মোঃ আব্দুল্লাহ (৩৯), পিতা: পিতো আহম্মদ উল্লাহ, গ্রাম: পূর্ব চর লক্ষী, থানা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর।
৫. মোঃ লিটন (৪০), পিতা: নাসিব উদ্দিন, গ্রাম: পূর্ব চর লক্ষী, থানা: রামগতি, জেলা: লক্ষ্মীপুর।
৬. মোঃ মিরাজ (৪৩), পিতা: আঃ খালেক, গ্রাম: চর জাহাজমারা, পো: আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী।
৭. মোঃ আলমগীর (৫১), পিতা: ওলি আহাম্মদ, গ্রাম: চর হাসান, পো: আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী।
৮. আবুল কাশেম (৪৬), পিতা: মৃত মোস্তাফিজুর রহমান, গ্রাম: চর হাসান, পো: আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী।
৯. মোঃ ইউসুফ (৪১), পিতা: আব্দুল করিম, গ্রাম: চর হাসান, পো: আব্দুল্লাহ মিয়ার হাট, থানা: সুবর্ণচর, জেলা: নোয়াখালী।
১০. আলাউদ্দিন (৪৭), পিতা: আব্দুল জলিল, গ্রাম: চর উড়িয়া, পো: জনতা বাজার, থানা: চর জব্বার, জেলা: নোয়াখালী।
১১. মোঃ সুমন (২৮), পিতা: মৃত বাবুল হোসেন, গ্রাম: সলিমপুর, পো: জাফরাবাদ, থানা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম।


ভোলার আটককৃত ব্যক্তিঃ

মোঃ ইলিয়াস (৪৬), পিতা: মৃত আবুল কাশেম, গ্রাম: চর বড় লামছিধলী, ডাকঘর: দৌলতখান, থানা: দৌলতখান, জেলা: ভোলা।


কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,

 “অবৈধ কার্যকলাপ দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat