×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৫৩ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ রানা, জেলা প্রতিনিধি গাইবান্ধা ;

সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি প্রকাশ চন্দ্র রায়, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি ফারুক আহমেদ, ফ্রেন্ডশিপ সংগঠনের প্রতিনিধি দিবাকর বিশ্বাস এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগকালীন সচেতনতা ও করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা তুলে ধরেন। আলোচনা শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্য এবং রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat