×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১২৩ বার পঠিত

মোঃ এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর


জলবায়ু ন্যায়বিচারের জন্য বিশ্বব্যাপী কর্ম দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় পিটিআই গেটের সামনে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। এটি COP30 চলাকালীন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১২টি স্থানে একযোগে অনুষ্ঠিত কর্মসূচির অংশ।

মানববন্ধনে আয়োজক প্রতিষ্ঠানগুলোর সদস্যদের পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষ কীভাবে প্রতিদিন জীবন-জীবিকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—তা তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির জন্য আমরা ঋণ চাই না; দায়ী উন্নত দেশগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।” তারা আরও উল্লেখ করেন, বৈশ্বিক অসমতা, পরিবেশগত বর্ণবাদ, কর্পোরেট লোভ ও সাম্রাজ্যবাদী যুদ্ধ পৃথিবীর সাধারণ মানুষের জীবনে গভীর সংকট সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এমএইচ মজনু মোল্লা। বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সদস্য দেওয়ান আব্দুল মালেক, কলামিস্ট জনাব মশিউল আলম বাবলু, অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান খান, গণমাধ্যম কর্মী মোহাম্মদ এমদাদুল হক মিলন ও প্রধান বক্তা শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ আমির উদ্দিন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠী, ম্যানগ্রোভ বন, নদী-সমুদ্র এলাকা, শ্রমজীবী মানুষ, নারী, যুবক ও শিশুরা শুধু জলবায়ু সংকটের শিকার নয়—তারাই পরিবর্তনের অগ্রদূত। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই মানে ভূমি, জল, বন ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সংগঠনের সমন্বয়ক মোঃ এনামুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat