×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৩৮ বার পঠিত
সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ হলরুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই পুলিশ কাজ করছে। সামাজিক প্রতিরোধই পারে মাদক নিয়ন্ত্রণকে আরও সুদৃঢ় করতে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহন মিয়া, কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান, চৌমুহনী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, অভিভাবক সদস্য ছায়েদুর রহমান, সাবেক সদস্য ফরিদুর রহমান এবং শিক্ষক ইমরুল হাসান শিবলী প্রমুখ।

সমাবেশে সাংবাদিক হামিদুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। পরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। বক্তারা বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat