×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৬৬ বার পঠিত
ডেস্ক নিউজ :

শততম টেস্টে সেঞ্চুরি করে দিনের শুরুটা করেছিলেন মুশফিকুর রহিম। এবার তারই পথ ধরলেন আরেক অভিজ্ঞ তারকা লিটন দাস। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ম্যাজিক ফিগারের দেখা পেলেন। জোড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছুটছে ৪০০ রানের পথে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট স্বাগতিকরা ৩৮৭ রান করেছে।

চলমান দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই পুরো নজরটা ছিল মুশফিকের দিকে। তবে নিজেকে আড়াল হতে দিলেন না লিটন। অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টে তিনি সবসময়ই ধারাবাহিক। গতকাল লিটন প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। আজ (বৃহস্পতিবার) সেঞ্চুরি করে নিজের মাইলফলক ম্যাচটা রাঙালেন পূর্বসূরীর মতো।

বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার এর আগে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলার পর আর আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই ম্যাজিক ফিগার পাননি লিটন। সেই খরা কাটালেন ১৪ মাস পর। টেস্টের পঞ্চম সেঞ্চুরি পাওয়ার পথে ১৬০ বলের ইনিংসে তিনি ৭টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।

এই মুহূর্তে লিটনের সঙ্গে ক্রিজে ৩০ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটিতে এখন পর্যন্ত ৭৭ রান এসেছে। লিটন অপরাজিত আছেন ১০৩ রানে। এর আগে মুশফিকের সঙ্গে তিনি ১০৮ রানের জুটি গড়েন। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে ফেরেন ম্যাথু হাম্প্রিসের বলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat