×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১৮৪ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :

মহান স্বাধীনতা যুদ্ধে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা মিলনমেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা মাঠে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ৯নং সেক্টরের সহ-অধিনায়ক ক্যাপ্টেন এম নূরুল হুদার (অব.), সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডা. মোঃ শাহ জাহান (অব.)
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯নং সেক্টরের স্পেশাল ফোর্স কমান্ডার মাহফুজ আলম বেগ, ৯নং সেক্টরের কোম্পানি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর মোঃ আহসান উল্যাহ (অব.), মুক্তিযোদ্ধা সংসদের খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুল্লাহ হিল সাফি, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল ডা. মোঃ শাহ জাহান (অব.) বলেন,‘‘ স্বাধীনতার সময় যাদের সঙ্গে যুদ্ধ করেছি, তাদের অনেকেই আহত ও নিহত হয়েছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট গ্রহণ করেননি। তারা বলতেন, দেশের জন্য লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছে, এটাই তাদের বড় পাওয়া।’’
সভাপতির বক্তব্যে  ক্যাপ্টেন এম নূরুল হুদা বলেন, ‘‘দেড় লাখ মুক্তিযোদ্ধা রয়েছেন। প্রত্যেকের জন্য সরকার ২২ হাজার করে টাকা ভাতা প্রদান করেন। এর মধ্যে যে ভূয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাদেরকে সনাক্ত করতে পারলে মুক্তিযোদ্ধারা বেশি সুযোগ-সুবিধা পেতেন।’’ 
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন,‘‘ যারা ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় ব্যবহার করছেন, তাদের এখনো সময় আছে আত্মসমর্পণ করার। অন্যথায় তদন্তে ভুয়া প্রমাণ হলে দুটি মামলার মুখোমুখি হতে হবে।’’ 
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে সম্পদ রয়েছে তা বিক্রি করলে মুক্তিযোদ্ধাদের একটি করে সোনার খাট দেওয়া যেত বলে মন্তব্য করেন তিনি। 
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, দেশাত্মবোধক গান, স্মারক উপহার প্রদানসহ ছিল নানা আয়োজন। স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কালীগঞ্জ উপজেলা মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat