×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১১০ বার পঠিত
মো: নিশাদুল  ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গত ২৮ নভেম্বর তিনজনকে গুলি করে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেনকে র‍্যাব গ্রেপ্তার করেছে। লায়ন শাকিল তখন থেকেই পলাতক ছিলেন।

পুলিশ ও বিজিবি জানায়, ভারতীয় বিএসফ বৃহস্পতিবার বিকেলে লায়ন শাকিল ও আরিয়ানকে আটক করে এবং শুক্রবার দুপুরে কসবা উপজেলার ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করে। পরে তারা কসবা থানার পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, “দুইজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল ও দেলোয়ারের মধ্যে আধিপত্য বিস্তার এবং চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় পূর্বপরিচিতের বাসায় অবস্থান নেন, পরে সে ভারতের সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat