×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১২৮ বার পঠিত

মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
টঙ্গী প্রেসক্লাবের দ্বি–বার্ষিক সাধারণ সভা শনিবার (২২ নভেম্বর) প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সকালেই সদস্যদের উপস্থিতিতে আয়–ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন ও মতামত আদান–প্রদানের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পন্ন হয়। পরের অধিবেশনে সর্বসম্মত মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন, সহসভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সহসাধারণ সম্পাদক মো. জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ রবিন, কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দপ্তর–প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শোভন এবং সদস্য এমআর নাসির ও মাহবুব তরফদার।
নবনির্বাচিত নেতৃত্ব টঙ্গীতে অপ–সাংবাদিকতা প্রতিরোধ করে সুস্থধারার সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন নেতৃত্বে প্রেসক্লাবের গতি ফেরবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সদস্যরা। সভায় আগত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সামনে পেশাদারিত্ব, ঐক্য ও দায়িত্বশীলতার মান আরও উঁচুতে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat