×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৯ বার পঠিত
শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন , মব ভাইরাসের তাণ্ডবে বাংলাদেশ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তা গুলোকে এদেশে পৌঁছে দেয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ।

গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে, তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করবো। 

তিনি আরও বলেন, আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটকে বিজয়ী করুন। কারণ দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। 

বিমানবন্দরে এ সময় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat