×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০২ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 

২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি (শনিবার) ২০২৬ তারিখে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত ভর্তি আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এবারের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২৫ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত। কৃষি গুচ্ছের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের জন্য প্রার্থীদের কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইট (https://acas.edu.bd) এর মাধ্যমে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি প্রদান সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, আবেদনের যোগ্যতা, পদ্ধতি, প্রয়োজনীয় নির্দেশনা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি উল্লিখিত ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। আবেদন ও ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হলে ই-মেইলে (support@acas.edu.bd) যোগাযোগ করতে হবে। এবারের কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭০১টি। তারমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০০৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat