×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১৩৪ বার পঠিত

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব আবু বক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদে বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের নির্দেশে এ আয়োজন করা হয়।

মাহফিলকে ঘিরে বিএনপি, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ শোয়াইব। প্রধান অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। তার সুস্থতা আজ গণতন্ত্রপ্রত্যাশী মানুষের দাবিতে পরিণত হয়েছে। বক্তারা সরকারকে তার চিকিৎসায় সকল সুযোগ-সুবিধা প্রদানের আহ্বান জানান।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কৃষকদল সভাপতি দিল মোহাম্মদ, মাওলানা আইয়ুব, দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা কারী আবদুল্লাহ, মাওলানা আবদুর রহমান, যুবদল সভাপতি মোহাম্মদ আবদুল মন্নান, সাধারণ সম্পাদক আরিফ এবং সমাজ প্রতিনিধি মোহাম্মদ জসিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, যুবদল নেতা মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ জহেদ, মোহাম্মদ শাহজাহান, উজ্জ্বল দে, পিঙ্কলু দে, সুমন দে, মোহাম্মদ জয়নাল, জাহাঙ্গীর আলম, নয়ন বড়ুয়া, নন্দন বড়ুয়া, মোহাম্মদ রোকন, মোহাম্মদ সরোয়ার, মনজু, মোহাম্মদ সেলিম, নাছির উদ্দিন সাজিব, সোলাইমান, নুরুদ্দিন কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণ নেতৃবৃন্দ।

খতমে কুরআন শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন কারী আবদুল্লাহ। তিনি খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি–স্থিতিশীলতা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শোয়াইব, সিনিয়র সহ–সভাপতি, ২নং ডাবুয়া ইউনিয়ন বিএনপি, রাউজান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat