×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৩৯ বার পঠিত
মোস্তফা জাহেদ | সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম


চট্টগ্রাম নগরীর ফরিদা পাড়ায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় আলোচিত সন্ত্রাসী ‘বুইস্যা’ গ্যাংয়ের সহযোগী ছোট ইমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৭ ডিসেম্বর মধ্যরাতে বহদ্দারহাট বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চলতি বছরের ২১ জুলাই ফরিদা পাড়ার সিসিটিভি ফুটেজে দেখা যায়—রাস্তায় দাঁড়িয়ে দু’জন যুবক মুহুর্মুহু গুলি ছুঁড়ছে। ওই ফুটেজে মোহাম্মদ ইয়াসিন ও ছোট ইমনকে হাতে অস্ত্র নিয়ে নির্বিঘ্নে গুলি করতে দেখা যায়। ঘটনার পর ইয়াসিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলেও ছোট ইমন পলাতক ছিল। তাকে ধরতে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল চান্দগাঁও থানা পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র বাণিজ্য ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিতই গোলাগুলি ও হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় ‘বুইস্যা’ গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

র‌্যাব ও পুলিশের নজরদারিতে আরও জানা গেছে—সন্ত্রাসী বুইস্যার দখলে রয়েছে অন্তত ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান,
“এই সন্ত্রাসী চক্রের মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat