×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১২৪ বার পঠিত


ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আমির হোসেন লালমোহন পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মহসিন তালুকদারের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের লালমোহন উপজেলা শাখার সদস্য ও পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম  সম্পাদক পদে ছিলেন।

পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ পাওয়া না গেলে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ ও ভিতরে অন্ধকার দেখতে পেলে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় মাফলার দিয়ে ঝুলে আছে তার নিথর মরদেহ। এরপর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। 

প্রাথমিকভাবে তার সুরতাহাল রিপোর্টে শরীরের কোন অংশে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাই এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ। 

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারণে এ মৃত্যু তা এখনো তারা নিশ্চিত করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের পর জানা যাবে এটি কোনো পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat