×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৭৯ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টার নওগাঁঃ

একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলা পুলিশ শতভাগ নিরপেক্ষতা  এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে  পুলিশ সুপার 

অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার তার বক্তব্য বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা পুলিশ নওগাঁ শতভাগ নিরপেক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আচরণবিধি বলবৎ করন, এবং সার্বিক  আইনশৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলা পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। 

পুলিশ সুপার বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড এবং আনসারসহ সকলের সম্মিলিত কাজের উপর গুরুত্ব আরোপ করেন এবং সকলের সহযোগিতার আহ্বান জানান। জেলার গুরুত্বপূর্ণ এ সভায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা বৃন্দ রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নেতৃবৃন্দ , সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat