×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১১০ বার পঠিত

এমদাদুল হক,  স্টাফ রিপোর্টার,, জামালপুর 

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী  দিবস ২০২৫  উদযাপন উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বকশিগঞ্জে ২০২৫ (বাসস) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে বকশিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতির দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধান সড়কে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন দপ্তরের ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আসমা-উল- হুসনা এর সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা আনিসা আক্তার,অফিসার ইনচার্জ মকবুল হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন, এনসিপি এর প্রধান সমন্বয়ক মোসাদ্দিকুর রহমান মানিক, উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি এমন একটি ব্যাধি যা রাষ্ট্রের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। একটি ঘুষ, একটি অনিয়ম, একটি মিথ্যা সমাজের ওপর পাহাড়ের মতো প্রভাব ফেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat