×
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১১৪ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ

ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনীর ভাইস চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ মিস্টার।
সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনী জেলা শাখার সভাপতি ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা যুবদল নেতা ও মানবাধিকার কর্মী মায়ন পাটোয়ারী, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক রহমত উল্যাহ জিকু, সংগঠনের ছাগলনাইয়া উপজেলা সভাপতি জে এম কিবরিয়া, জেলা শাখার সদস্য লোকমান শেখ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আলী হায়দার মানিক ও নুরুল্লাহ কায়সার।
এসময় মানবাধিকার কর্মী, সংগঠক ও ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat