×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৫৪ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) মধ্যরাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন রমজান আলী রনি (৩৮)। তিনি ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শেখ ফরিদ উদ্দিন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat