×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৮৩ বার পঠিত
মোঃ রাফসান জানি, স্টাফ রিপোর্টার 

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত টহল পরিচালনার অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে বিশেষ অভিযানে সিমেন্ট পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। গত মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে ১৫০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি বোট এবং ২২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র সমুদ্রপথে ইঞ্জিন চালিত বোট ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল বৃদ্ধি করে।

টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সেন্টমার্টিন থেকে ৩৬.৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুটি কাঠের বোট শনাক্ত করে। জাহাজটি কাছাকাছি আসলে বোটগুলো পালানোর চেষ্টা করলে নৌবাহিনী ধাওয়া করে সেগুলো আটক করে।

বোট দুটির নাম ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ ও ‘মা বাবার দোয়া-১০’। তল্লাশিতে ১৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং ২২ জন চোরাকারবারীকে আটক করা হয়। পরে জব্দকৃত সিমেন্ট ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat