×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ২১৯ বার পঠিত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এক ওভারে এক রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের ১৮তম ওভারে রশিদ খান, টম ব্যান্টন ও গজনফরকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার।

ফিজ এমন সময়ে জাদুকরি এক ওভার উপহার দিলেন, যখন আগের দিন আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।ফিল্ডার ক্যাচ ফেলার পর শেষ বলে ছক্কা হজম করায় 'দ্য ফিজ'-এর বোলিং ফিগার যদিও খুব একটা দীপ্তিময় নয়, তবু এমআই এমিরেটসের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলকে সাহায্য করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। তার দল হেরেছে ৭ রানে।

ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ১১ রান দিয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। তবে এরপর ১৬তম ওভারে আক্রমণে এসে কামিন্দু মেন্ডিস ও ব্যান্টনকে দেন ৬ রান। ১৮তম ওভারে ১ রান দিয়ে এই বাঁহাতি পেসার যখন ৩ উইকেট নিলেন, মনে হচ্ছিল, চিরচেনা মোস্তাফিজের দেখা মিলেছে। তবে শেষ ওভারে গচ্ছা দেন ১৬ রান।

ব্যাট হাতেও মোস্তাফিজের সুযোগ হয়েছিল মাঠে নামার। তখন তার দলের প্রয়োজন ছিল ৫ বলে ১৬ রানের। তবে ফিজ ১ রান করেই রানআউট হন। ৭ রানে হারতে হয় দুবাই ক্যাপিটালসকে।

এর আগে, আইএল টি-টোয়েন্টিতে ৪ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। নিজের অভিষেক আসরে প্রথম পাঁচ ম্যাচ শেষে ফিজের উইকেট হলো ৯টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat