×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৮২ বার পঠিত
মোঃ নাজিম আহম্মেদ 
জেলা প্রতিনিধি গাইবান্ধা 

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং এ.ডাবলু.ও. ইন্টারন্যাশনাল ও বিএমজেট-এর সহযোগিতায় প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
ঘণ্টাব্যাপী এই গোলটেবিল বৈঠকে নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দক্ষতা অর্জন, অভিবাসন প্রক্রিয়ায় প্রতারিত বা অভিযোগকারী কর্মীদের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ সংরক্ষণের বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসী কর্মীদের প্রতি দায়িত্বশীলতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নিরাপদ অভিবাসনের ১৩টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat