×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৫৯ বার পঠিত

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর


দেশের মেরিন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুর, বরিশাল ও নারায়ণগঞ্জের শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ১৫৭ জন তরুণের মেরিন প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর ) সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচর এলাকায় অবস্থিত এসপিটিআই প্রাঙ্গণে প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে এক আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এ সময় তিনি নাবিকদের সালাম গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নাবিক তৈরি করা গেলে বৈশ্বিক নৌপরিবহন অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
প্রশিক্ষণ শেষ করা তরুণরা জানান, নৌপথে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও মানসিক প্রস্তুতি তারা এই কোর্সের মাধ্যমে অর্জন করেছেন। দেশ ও পরিবারের কল্যাণে তারা নৌপরিবহন খাতে কাজ করতে আগ্রহী বলেও জানান তারা। নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের আবাসন, খাবার ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম থেকে আগত প্রশিক্ষণার্থী মো. হান্নান বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে। এখন জাহাজে কর্মরত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান তিনি। বরগুনা জেলার প্রশিক্ষণার্থী ইব্রাহিম খলিল জানান, নদীপথে নাবিক হিসেবে কাজ করা সাহসিকতার বিষয় হলেও এই প্রশিক্ষণ তাকে সেই আত্মবিশ্বাস দিয়েছে।
মাদারীপুর এসপিটিআইয়ের ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন জানান, তিনটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি নাবিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। নতুন প্রজন্মকে এই পেশায় উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বরিশাল ডিপিটিআইয়ের অধ্যক্ষ ক্যাপ্টেন জিএএম আলী রেজা বলেন, দেশে সরকারি নিবন্ধিত জাহাজের সংখ্যা প্রায় ২১ হাজার, যেখানে বিপুল সংখ্যক দক্ষ নাবিকের প্রয়োজন রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম নৌখাতে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat