×
সদ্য প্রাপ্ত:
এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১২৩ বার পঠিত

মোঃ রাফসান জানি, ভোলা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি দল ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আরমান (১৯) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং আট হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
উদ্ধারকৃত আলামতসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat