×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৬০ বার পঠিত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ের ‘জুলাই স্তম্ভের’ নিচে জমায়েত হন ইনকিলাব মঞ্চের কর্মীরা। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

দুপুর ২টা ২০ মিনিটের দিকে তারা মূল সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান, গত শুক্রবার বিকেল থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে চার দফা দাবি জানিয়ে ওই দিনের অবরোধ কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে উত্থাপন করা দাবিগুলো হলো: 

১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। 
৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। 
৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

এদিকে হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট আদালতে জমা দেয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং তাকে পালাতে সহায়তাকারীরা রয়েছেন।

হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করছে ঢাকার পুলিশ। তাকে সহায়তার অভিযোগে ভারতে দুজন গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেলেও মেঘালয় পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। এই দ্বিমুখী তথ্যের কারণে মামলার প্রধান আসামিকে ফিরিয়ে আনা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন ছাত্র-জনতা ও রাজনৈতিক সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat