×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৩৫ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টার নওগাঁঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: মাহবুবুল আলম তাঁর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রোমানা রিয়াজের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানকালে উপজেলা নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এসময় প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-১ আসনের নির্বাচনী পরিচালক নওশাদ আলী, সাপাহার উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের (তরুণ) ও পোরশা উপজেলা আমীর সাগর আলী। এছাড়াও সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর অধ্যক্ষ মাহবুবুল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat