×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৭
  • ৩৬৪ বার পঠিত
ফাহাদ হাসান জিসান, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া চলাচল, আড্ডা এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রের খবর, নবীগঞ্জ খেয়াঘাট, বাসস্ট্যান্ড, মাঠ এবং অলিগলির মুখে দিনরাত কিশোর ও উদীয়মান যুবকদের দলবদ্ধ আড্ডা দিতে দেখা যায়। দিন দিন তাদের এই তৎপরতা বেড়ে চলেছে। সন্ধ্যা নামলেই স্থানীয় সড়কগুলোতে উচ্চশব্দে মোটরবাইক নিয়ে বেপরোয়া মহড়া দেওয়া, ইভটিজিং, মাদক সেবন এবং পথচারীদের ভয়ভীতি দেখানোর মতো অভিযোগ উঠছে নিয়মিত।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, “কিশোর গ্যাংয়ের কারণে আমাদের সন্তান ও পরিবারের নিরাপত্তার তীব্র সংকট তৈরি হয়েছে। সামান্য বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে দলবেঁধে হামলা বা হুমকির শিকার হতে হয়। সন্ধ্যা বা রাতের বেলা নবীগঞ্জের অনেক রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাওয়া-আসা করাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবক্ষয়ে এলাকার সুশীল সমাজ ও অভিভাবক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তারা মনে করছেন, দ্রুত এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও নিয়মিত পুলিশি টহল জোরদার না করা হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।

এলাকাবাসীর দাবি, নবীগঞ্জ এলাকাকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাস ও মাদক থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান চালানো প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat