×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৪
  • ২১ বার পঠিত

শীর্ষ সম্মেলনে আয়োজিত নৈশভোজে সমস্ত খাবারের পদ সম্পূর্ণ নিরামিষ রাখায় কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশটিতে প্রায় ৮০ শতাংশ মানুষ আমিষভোজী হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের খাদ্যাভ্যাসকে একপেশেভাবে তুলে ধরা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিশেষ সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় ভারতের নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, বৈচিত্র্যময় ভারতের বহুমুখী সংস্কৃতি ও খাদ্যাভ্যাসকে কোনো একক ভাবধারায় আবদ্ধ করা সঠিক নয়:

সরকারি তথ্যের উল্লেখ করে রাহুল বলেন, ভারতের প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে আমিষ আহার গ্রহণ করেন। অথচ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ মঞ্চে পুরো ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাসকে তুলে ধরা হচ্ছে।

বিরোধী দলনেতার মতে, ভারতের বিভিন্ন রাজ্য যেমন দক্ষিণ ভারত, পূর্ব ভারত ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষের প্রধান খাদ্য তালিকায় আমিষ গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে সেটিকে এড়িয়ে যাওয়া দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে অস্বীকার করার শামিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat