×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৫
  • ৩৮ বার পঠিত

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলের 'জাবল সায়েদ' প্রকল্পে বিপুল পরিমাণ ইউরেনিয়াম ও দুর্লভ ধাতব খনিজ (Rare Earth Elements) সমৃদ্ধ আনুমানিক ১১০ মিলিয়ন (১১ কোটি) টন আকরিকের নতুন সন্ধান পাওয়া গেছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ সম্মেলনে সৌদির জ্বালানি মন্ত্রী যুবরাজ আবদুল আজিজ বিন সালমান এই ঐতিহাসিক আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী জাবল সায়েদ প্রকল্পে পাওয়া ১১ কোটি টন আকরিকে উচ্চ ঘনত্বের 'হেভি রেয়ার আর্থ এলিমেন্টস'-এর পাশাপাশি আশাব্যঞ্জক মাত্রার ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে।

তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিকল্প জ্বালানি ও খনিজ সম্পদ খাতকে সমৃদ্ধ করার যে রূপরেখা (Vision 2030) সৌদি আরব হাতে নিয়েছে, এই আবিষ্কার সেটিকে বহু ধাপ এগিয়ে দেবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সিভিল নিউক্লিয়ার চুক্তির পর নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়ায় এই প্রাকৃতিক মজুত বড় শক্তি হিসেবে কাজ করবে।

IAEA সম্মেলনে বক্তব্যকালে সৌদি জ্বালানি মন্ত্রী জানান, রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচি বিকাশ করছে। গোপন কোনো পার্বত্য স্থাপনায় নয়, বরং পরমাণু সংস্থার তদারকি ও আন্তর্জাতিক আইন মেনেই এই সম্পদ কাজে লাগানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat