×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ১৯৯ বার পঠিত
রাজধানীতে গতকাল শনিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলছে। আকাশও মেঘলা। বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, ধানমন্ডি, শান্তিনগর, পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমেছে।

বৃষ্টিতে সকালে স্কুল–কলেজ ও কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

ঢাকার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি বেড়েছে। বৃষ্টি বাড়তে শুরু করেছে সাগরের দ্বীপ ও উপকূলীয় এলাকায়ও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। এই ধারা চলতে পারে ১৬ আগস্ট পর্যন্ত। এরপর রোদের দেখা পাওয়া যেতে পারে।

এদিকে মেঘ-বৃষ্টি বেড়ে যাওয়ায় দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কমেছে। আগামী দুই–তিন দিন রোদ কম আসতে পারে। ফলে আপাতত তাপমাত্রা বেড়ে যাওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে মেঘ ও জলীয়বাষ্প বেড়ে যাওয়ায় বাতাসে আর্দ্রতা বেড়েছে। ফলে কোথাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে ভ্যাপসা গরমের অনুভূতি তৈরি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু এখনো বেশ সক্রিয়, যে কারণে বৃষ্টি বেড়েছে। আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat