মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর জেল পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিষ্ণু চন্দ্র (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পত্নীতলা থানাধীন উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণু চন্দ্রকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৩ পাতায় ১০টি করে মোট ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বিষ্ণু চন্দ্র মহাদেবপুর উপজেলার আলী দেওনা পূর্বপাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..