×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৩৬ বার পঠিত
মোঃ এমদাদুল হক,স্টাফ রিপোর্টার 
আজ ৩রা ডিসেম্বর২০২৪ ইং রোজ মঙ্গলবার আন্তর্জাতিক  প্রতিবন্ধী  দিবস উপলক্ষে  সকাল ৯টা ৩০ মিনিটে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। স্হানীয়  ফৌজদারী মোড় থেকে রেলি শুরু হয়ে জেলা প্রশাসন এর সামনে গেয়ে শেষ হয়।

পরবর্তীতে  অন্তবর্তীমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই স্লোগান কে সামনে রেখে 
৩৩ তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে । 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্জেত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সিভিল সার্জন অফিসের ডা: সাব্বির আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ইসরাকী ফাতেমা, ঝাওলা গোপাল কলেজের সহকারী অধ্যাপক মো: মোকলেছুর রহমান হারুন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনায়ে ছিলেন জামালপুর জেলার সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। 

 আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, শহর সমাজসেবা অফিসার ফারুক মিয়া, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, সিডিডি এর প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কান্ত রায় প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগন।

আয়োজনে  জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর। সহযোগিতায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংস্থা সমূহ, জামালপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat